০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন মুসলিম সাংবাদিককে বরখাস্ত করল মার্কিন মিডিয়া

পুবের কলম,ওয়েবডেস্ক: শুধু মুসলিম বলেই এবার  চাকরি গেল ৩ সাংবাদিকের! জনপ্রিয় মার্কিন মিডিয়া এমএসএনবিসি’র বিরুদ্ধে শীর্ষ তিনজন মুসলিম সাংবাদিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গাজা-ইসরাইল যুদ্ধ চলাকালে গাজার দুর্দশার ছবি তুলে ধরার কারণেই সেই সাংবাদিকদের বরখাস্ত করা হল কি না তা নিয়েও আলোচনা চলছে। কারণ, আমেরিকা-ইউরোপের গণমাধ্যমে ইসরাইলের কোনও সমালোচনা দেখা যাচ্ছে না। খবর লেখা হচ্ছে হামাসকে সন্ত্রাসী দেখিয়ে। একমাত্র সোশ্যাল মিডিয়াগুলোই হয়ে উঠছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সর্বশেষ প্ল্যাটফর্ম। সংবাদ প্রতিষ্ঠানটি এমএসএনবিসি’র ওয়েবসাইট সিমাফোরে জানানো হয়েছে, খ্যাতিমান তিন উপস্থাপক আয়মান মোহেলদীন, মেহেদি হাসান ও আলি  ভেলসিকে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে সংস্থার তরফে নতুন উপস্থাপকও নিয়োগ করা হয়েছে। তবে ঠিক কী কারণে ও সাংবাদিকদের বরখাস্ত করা হল তা জানায়নি মার্কিন মিডিয়া হাউসটি। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে তুমুল বিতর্ক চলছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গণঅভ্যুত্থানের পর নেপালে আজ ভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন মুসলিম সাংবাদিককে বরখাস্ত করল মার্কিন মিডিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, সোমবার