০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এটা যুদ্ধ নয়, গণহত্যা: লুলা

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজার পরিস্থিতিকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফেডারেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে লুলা বলেন, ‘গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয়, বরং গণহত্যা।’ কারণ এই যুদ্ধে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা মরাত্মক। কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে ২ হাজারেরও বেশি শিশু মারা গেছে। কোনও অপরাধ না করেও তারা ভুক্তভোগী।

সর্বশেষ খবর অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স। তারা বলছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ইসরাইলের দাবি, অনেক সন্ত্রাসী সেল ও অবকাঠামোতে অভিযান চালানো হয়েছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাতে রাজি হননি তিনি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে লুলা এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। কাতারের আমির আল-থানির সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে টেলিফোনে কথা বলবেন বলে জানান তিনি। লুলার কথায়, ‘‘এটা কোনও যুদ্ধ নয়, এটা গণহত্যা। প্রায় ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে যাদের এই যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারা এই যুদ্ধের শিকার হয়েছে। যুদ্ধের ফলে নিষ্পাপ শিশুরা মারা যাবে, এটা জানার পরও একজন মানুষ কীভাবে যুদ্ধ করতে পারেন, তা আমি সত্যিই জানি না,’ বলেন লুলা। তিনি বলেন, ‘মিশরের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে গাজা উপত্যকায় আটকা পড়া ব্রাজিলীয়দের প্রথম দিকে মুক্ত করে দেওয়া যেতে পারে কিনা তা দেখার জন্য কাতারের আমিরের সঙ্গে আমার টেলিফোনে আলোচনা হবে। গাজায় আটক ব্রাজিলীয়রা দেশে ফিরতে চান।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এটা যুদ্ধ নয়, গণহত্যা: লুলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার