০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

NIRF Ranking-এ শীর্ষ ১০-এর তালিকায় জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিল জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের এনআইআরএফ বিশ্ববিদ্যালয়ের Ranking-এ শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। ভারতের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) ষষ্ঠ স্থান অর্জন দখল করেছে। অন্য দিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রয়েছে দশম স্থানে। এর আগে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই র‌্যাংকিং প্রকাশ করেছিলেন। এনআইআরএফ শিক্ষা মন্ত্রণালয় ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে Rank করতে ব্যবহার করা একটি পদ্ধতি। বর্তমানে প্রকাশিত এনআইআরএফ ষষ্ঠ সংস্করণে। এই বছর মাদ্রাজের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (আইআইটি) ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তরপ্রদেশের আলিগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক স্বনামধন্য মুসলিম চিন্তাবিদ ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

দিল্লিতে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এটি ১৯২০ সালে ব্রিটিশ আমলে ভারত, মার্কিন প্রভিন্সেস এর মধ্যে আলিগড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৮ সালে ভারতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে আইন এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হয়। ২০১১ সালে এটি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NIRF Ranking-এ শীর্ষ ১০-এর তালিকায় জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার