০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশুর ফুসফুসে আটকে থাকা সূচ চুম্বক দিয়ে বের করলেন এইমস-এর চিকিৎসক

পুবের কলম,ওয়েবডেস্ক: চিকিৎসাশাস্ত্রে বড়সর সাফল্য দিল্লির এইমস হাসপাতালে। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ৭ বছরের ছোট্ট খুদের ফুসফুসে আটকে থাকা সূচ বের করলেন  চিকিৎসকরা। জানা গেছে, আড়াই ইঞ্চের একটি সূচ আটকে ছিল খুদের ফুসফুসে।

পরিবার সূত্রে খবর, এদিন হঠাৎ কাশতে শুরু করে খুদেটি। তারপর কাশির মধ্যে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই নানা পরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে সূচ আটকে গেছে। তারপরেই অপারেশনের সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।

ঘটনাপ্রসঙ্গে এইমস-এর চিকিৎসকরা জানান, বাচ্চার যেখানে সূচ আটকে ছিল সেখানে যন্ত্রের প্রবেশের জায়গা খুব কম ছিল। তাই আমরা স্থানীয় বাজার থেকে একটা চুম্বক কিনে আনি। আর সেই ম্যাগনেটের মাধ্যমে অতিযত্নে সূচটি বের করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চাটির শারীরিক অবনতি ঘটছিল। আমরা কিছুটা ত্রস্ত ছিলাম। কিন্তু কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো। বাচ্চাটির ফুসফুস থেকে সূচটি বেরিয়ে গেছে। এখন সুস্থ রয়েছে সে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিশুর ফুসফুসে আটকে থাকা সূচ চুম্বক দিয়ে বের করলেন এইমস-এর চিকিৎসক

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার