০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলে স্পেনের আন্দালুসিয়ায় ভস্মীভূত, ৭ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউরোপের একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল,পুড়ছে সেখানকার বিশাল এলাকা। এই তালিকায় নতুন করে যুক্ত হওয়া স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় জ্বলছে আগুন। এতে একজন উদ্ধারকর্মীর মৃত্যুর পর জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। ৮ সেপ্টেম্বর আন্দালুসিয়ার পর্যটন শহর এস্তেপোনা থেকে দাবানলের আগুন ছড়াতে শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের গ্রাম ও শহর মিলিয়ে ১১টি এলাকা পুড়ছে। সেখানকার ২ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনদের সরিয়ে নিচ্ছে আন্দালুসিয়ার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সংস্থাটির সিনিয়র কর্মকর্তা জুয়ান স্যাঞ্চেজ বলেন,  পেশাদার জীবনে এমন ব্যাপক ও বিস্তৃত দাবানল দেখেননি তিনি। ৪১টি বিমান,  ২৫টি গাড়ি নিয়ে শত শত উদ্ধারকর্মী দিনরাত কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দেশটির গণমাধ্যমগুলো বলছে, দাবানলে এরইমধ্যে আন্দালুসিয়ার ৭ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল পুরোপুরি পুড়ে গেছে। এখনও কয়েক মাইল দূর থেকে আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেনাবাহিনী নামানো হয়েছে। এ ঘটনাকে ‘অপার্থিব ব্যাপার’ উল্লেখ করে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া আদ্রিয়ানা ইয়াকব বলেন, এমন ব্যাপক দুর্যোগ তারা কখনই দেখেননি। পেপা রুবি নামে আরেকজন বলেন, দাবানল শুরুর পর থেকে তারা শান্তিতে ঘুমোতে পারছেন না। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবানলে স্পেনের আন্দালুসিয়ায় ভস্মীভূত, ৭ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার