০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছর পর বাংলাদেশ সফরে পাকিস্তান

পুবের কলম, ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত দীর্ঘ ৫ বছর বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান। পদ্মাপারে আগামী নভেম্বর এবং ডিসেম্বরে দু’টি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপ শেষ হচ্ছে আগামী ১৪ নভেম্বর। তারপরেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে টিম পাকিস্তান। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২০ এবং ২২ নভেম্বর। এরপর টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে পাকিস্তান। আগামী ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম থেকে শুরু প্রথম টেস্ট।  দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকাতেই। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতেছিল তারা। মধ্যিখানে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছে বাংলাদেশ।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ বছর পর বাংলাদেশ সফরে পাকিস্তান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার