০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় জীবনাবসান সিপিএমের ত্রিপুরার সম্পাদক গৌতম দাসের

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা প্রাণ কেড়ে নিল সিপিএমের ত্রিপুরার সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসের। মৃত্যুকালে এই বর্ষীয়ান সিপিএম নেতার বয়স হয়েছিল ৭০ বছর। চলতি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হন গৌতম দাস। গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ত্রিপুরা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল ৬. ৪৫ নাগাদ প্রয়াত হন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একদিকে বয়সজনিত কারণ অপরদিকে করোনা এই দুই মিলে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি থাকে। বুধবার রাতেও গৌতম দাসের অবস্থা আরও খারাপ হয়। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ত্রিপুরা সিপিএমের সদস্যরা।
ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গৌতম দাসের রাজনীতিতে প্রবেশ। ত্রিপুরার রাজনীতিতেতিনি ছিলেন এক উল্লেখযোগ্য নাম। তিনি শুধু দলের সাংগঠনিক দায়িত্ব সামলাতেন এমন নয়, ত্রিপুরায় সিপিএমের মুখপত্রের সম্পাদকের দায়িত্বও তিনি সামলেছেন। ১৯৭০ সালে তিরুঅন্ততপুরম এসএফআই গঠনের লক্ষ্যে সম্মেলন করা হয়। সেখানেই প্রতিনিধি ছিলেন গৌতম দাস।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় জীবনাবসান সিপিএমের ত্রিপুরার সম্পাদক গৌতম দাসের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার