০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিধাননগর সেন্ট্রাল পার্কে নতুন নির্মাণ নয়, নির্দেশ হাইকোর্টের

পারিজাত মোল্লা: বেআইনী নির্মাণ নিয়ে অত্যন্ত কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগরের সেন্ট্রাল পার্কে যত্রতত্র নির্মাণ মামলায় জানিয়ে দিল ‘সেন্ট্রাল পার্কে আর নির্মাণ করা যাবেনা।’ সেন্ট্রাল পার্কে বেআইনী নির্মাণ করা হচ্ছে। এতে পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলে। সেই শুনানিতে প্রধান বিচারপতি জানান, ‘সেন্ট্রাল পার্কের মধ্যে আর কোনও নির্মাণ করা যাবে না। সেন্ট্রাল পার্কে নানান ধরনের মেলার আয়োজন করা হয়।’ সামনেই এই পার্কে বইমেলা হবে।

অভিযোগ, সেন্ট্রাল পার্কের মধ্যে অনেক নির্মাণ হচ্ছে, যাতে পার্কের আয়তন কমে যাচ্ছে। এদিন এই বিষয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতিও। শুনানিতে প্রধান বিচারপতির ভর্ত্‍সনার মুখে পড়ে বিধাননগর পুরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পুরসভার কাছে জানতে চান, সেন্ট্রাল পার্কের আয়তন কত? তার মধ্যে কতগুলি স্থায়ী নির্মাণ আছে? এইসব প্রশ্নের উত্তর রিপোর্ট আকারে বিধাননগর পুরসভাকে জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, ‘কোনওভাবেই মেলা বন্ধ করা যায় না। মানুষ কোথায় যাবে? বিধাননগর পুরসভার কাজ পার্ক রক্ষা করা। এভাবে যদি পার্কের মধ্যে স্থায়ী নির্মাণ হতে থাকে তবে কয়েক বছর পর দেখা যাবে পার্ক ছোট হয়ে স্কোয়ার ফুটে চলে আসবে! যা একেবারেই কাম্য নয়।’

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

শুনানি শেষে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ‘সেন্ট্রাল পার্কের মধ্যে এখন আর কোনও নির্মাণ করা যাবে না। বিধাননগর পুরসভার রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পার্কের মধ্যে নির্মাণের ব্যাপারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধাননগর সেন্ট্রাল পার্কে নতুন নির্মাণ নয়, নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার