০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিকাকরণে মাইলফলক, মোদির জন্মদিনে একদিনে ২ কোটির বেশি ভ্যাকসিন সম্পন্ন

পুবের কলম, ওয়েবডেস্কঃ টিকাকরণে অভূতপূর্ব মাইলফলক অর্জন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উপলক্ষে একদিনে সারা দেশে প্রায় ২ কোটির বেশি ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড গড়েছে। আগের সব রেকর্ডকে ভেঙে দিল আজকের এই ভ্যাকসিনের কর্মসূচি। এদিন বিকেল ৫ টার মধ্যে ২,০০,০৩,০৩৭ ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হয়েছে। মোদির জন্মদিনকে সামনে রেখে এক উল্লেখযোগ্য দিন হিসেবে নজির গড়ল ভারত। এর আগে গত ৩১ আগস্ট এক দিনে ১.৪১ টিকাকরণ সম্পূর্ণ হয়েছিল। তাকেও ছাপিয়ে গেল এইদিনের ভ্যাকসিন। দুপুর তিনটের মধ্যেই সারা দেশে ১.৫১ কোটিরও বেশি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে সম্মান জানাতে দেড়কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নেয় বিজেপি।

আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূরণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাংবাদিধানিক পদে ২০ বছর তাঁর নিরলস অবদানের জন্য আজ থেকে ২০ দিন ব্যাপি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির  “সেবা ও সমর্পণ অভিযান”।  এই ২০ দিনের কর্মসূচিতে একগুচ্ছ অনুষ্ঠানে আয়োজন করতে করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, আগামিকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ‘ভ্যাকসিন ডে’ পালিত হবে।  প্রত্যেকে যেন তাঁর প্রিয়জনের ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এটাই হবে প্রধানমন্ত্রীকে আমাদের তরফ থেকে দেওয়া সবথেকে বড় উপহার।

শুক্রবার একাত্তর পূর্ণ করে বাহাত্তরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু কোভিডের টিকাই নয়, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ২১ দিন দেশের সর্বত্র বিজেপি বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে মোদির নেতৃত্ব ও সরকারের ‘সাফল্য’ প্রচার করা হবে। এই ২১ দিন ধরে আয়োজন করা হবে ‘মোদি মেলা’, ‘মোদি কুইজ প্রতিযোগিতা’, স্বচ্ছতা অভিযানের। বয়স যেহেতু ৭১, দেশের ৭১টি নদীকে সে জন্য বাছা হয়েছে পরিষ্কার করার জন্য। উত্তরপ্রদেশ দিয়ে প্রবাহিত গঙ্গার ৭১টি এলাকা চিহ্নিত হয়েছে সাফাই করার জন্য। এছাড়াও রাজ্যে রাজ্যে আয়োজন করা হবে রক্তদান শিবিরের। বের করা হবে সরকারের সাফল্যের খতিয়ানের ট্যাবলো। প্রকাশিত হবে সে-সংক্রান্ত পুস্তিকা। আয়োজন করা হবে প্রদর্শনী ও ভার্চুয়াল আলোচনা সভার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিকাকরণে মাইলফলক, মোদির জন্মদিনে একদিনে ২ কোটির বেশি ভ্যাকসিন সম্পন্ন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার