০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: নির্মীয়মান বাড়ির কাজে প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হয়েছিল গর্ত। আর সেই গর্তই কাল হলো বাদুড়িয়ার ছয় বছরের শিশু কোয়েলের। বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা সরকারের ছোট মেয়ে বছর ছয়ের কোয়েল সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের শৌচালয়ে শৌচকর্ম সেরে যখন ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বাড়ির উঠোনের পাশে থাকা একটি গর্তে পা পিছলে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মায়ের। খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাড়ির পাশে একটি গর্তে পড়ে রয়েছে কোয়েল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উত্তর ২৪ পরগণার বাউগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

আরও পড়ুন: জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম কাটার অভিযোগ, বাদুড়িয়ার BDO অফিসে তীব্র বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতো এই সরকার পরিবার সেই বাড়ির মালিক অচ‍্যুৎ সর্দার বাড়ি তৈরি করছিলেন। সেই বাড়ির ভিত তৈরি করতে প্রয়োজন হয় মাটির এবং সেই মাটি চাহিদা মেটাতেই বাড়ির পিছনে তৈরী করা হয় একটি গর্ত। বৃহস্পতিবার ভরদিন বৃষ্টি হওয়ায় এমনিতেই মাটির উঠান ছিল পিচ্ছিল। ফলে সেই পিচ্ছিল মাটিতে হেঁটে ফেরার সময় পিছলে সেই গর্তে পড়ে যায় ওই শিশু, এমনটাই দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে যদি গর্ত খোঁড়া হয়ে থাকে তাহলে কেন সেটি ঢাকা ছিল না? কেন নিরাপত্তার দিকটি মাথায় রাখেননি বাড়ির মালিক? ইতিমধ্যে এরকম ধরনের ঘটনায় বেশ কিছু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বেশকিছু শিশুর মৃত্যু হয়েছিল। এই ঘটনা আরও একবার সেই অসতর্কতার ছবি নজরে এলো।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইসলামপুর হবে ‘ঈশ্বরপুর’, নাম বদলের বিতর্ক উস্কে দিলেন বিজেপির সভাপতি, পাল্টা তোপ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার