০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চপ্রাথমিকে কাউন্সিলিং চলবে, জানালো সুপ্রিম কোর্ট

পারিজাত মোল্লা: মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো। উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কাউন্সেলিং নিয়ে হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘এখনই কাউন্সেলিং বন্ধ নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কাউন্সেলিং চালাতে পারবে পারবে স্কুল সার্ভিস কমিশন’। কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেই নিয়োগের কাউন্সেলিং বন্ধ করল না সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিন শীর্ষ আদালত জানাল, ‘এখনই কাউন্সেলিং বন্ধ করতে চায় না আদালত। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে নিয়ে যেতে পারবে এসএসসি’। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের দাবি, ‘প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে নাম নেই তাঁদের। একতরফা প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে’। এখন দেখার আগামীদিনে সুপ্রিম কোর্ট এই মামলায় চুড়ান্ত কি নির্দেশ দেয়?

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চপ্রাথমিকে কাউন্সিলিং চলবে, জানালো সুপ্রিম কোর্ট

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার