০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে, জখম ২০ যাত্রী ভর্তি হাসপাতালে

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তে যাত্রীবাহী বাস পড়ে গেল নয়নজুলিতে। জখম হয়েছে ২০ জন যাত্রী। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নারকেলতলার ঘটনা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তরণীপুর-বসিরহাট রোডে ডিএন ৩৮ রুটের যাত্রী বোঝাই বাস বসিরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে বাসটি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে। মহিলা, শিশু ও পুরুষ সহ জখম ২০জন। তাদের শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারোর মাথা ফেটে গিয়েছে, আবার কারোর হাত ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: ফের বড়সড় বাস দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জনের মৃত্যু

রোগীদের বক্তব্য, দ্রুত গতিতে আসছিল বাসটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। তারপর এই দুর্ঘটনা ঘটে। স্বরূপনগর থানার পুলিশ গিয়ে একদিকে নয়নজুলি থেকে যাত্রীবাহী বাসটিকে তোলার চেষ্টা করছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এখন প্রশ্ন হচ্ছে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে ঢুকে গেল? না দ্রুত গতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল? সবটাই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: অন্ধ্রে মর্মান্তিক বাস দুর্ঘটনা, জ্বলন্ত বাসের ভিতরে আগুনে ঝলসে মৃত ২৫

আরও পড়ুন: বাসের ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে, জখম ২০ যাত্রী ভর্তি হাসপাতালে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার