০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ধর্মান্তরের অভিযোগে পুরোহিত গ্রেফতার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারের সুপৌল জেলার এক পুরোহিতকে শনিবার ধর্মান্তরিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।জানা যায়,অভিযুক্ত পুরোহিত রবি গুপ্ত সুপৌল জেলার রাজেশ্বরী থানার অন্তর্গত বেলহি গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন।অন্যদিকে ভিএইচপি সদস্যরা দাবি করেছেন যে রবি গুপ্ত তার নিজের গ্রামে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের সঙ্গে  জড়িত ছিলেন। 

মানুষকে ধর্মান্তরের জন্য প্রভাবিত করার অভিযোগে তাকে কঞ্জারা গ্রামে আটক করা হয়। রাজেশ্বরী থানার পুলিশ অফিসার  রমাশঙ্কর কুমার বলেন “আমরা কঞ্জারা গ্রামে ধর্ম পরিবর্তন সম্পর্কে তথ্য পেয়েছি, সেই অনুযায়ী একটি দল সেখানে পৌঁছায় এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসে । আরও তদন্ত চলছে বলেও তিনি জানান। পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে রবি গুপ্ত বলেছেন “আমি যখন হিন্দু ছিলাম তখন আমার গুরুতর স্বাস্থ্য সমস্যা ছিল। তারপর, আমি খ্রিস্টধর্ম গ্রহণ করি এবং যীশু খ্রীষ্টের উপাসনা করি। এরপরেই সুস্থ হই।” উল্লেখ্য, এক সপ্তাহ আগে, সুপৌল ও মাধেপুরা জেলায় পুলিশের কাছে ধর্ম পরিবর্তনের আরও তিনটি ঘটনার অভিযোগ আসে। একই অভিযোগে মাধেপুরা জেলার শ্যাম সুন্দর মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ধর্মান্তরের অভিযোগে পুরোহিত গ্রেফতার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার