০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিকিম সরকার ‘ক্যাটলি’ কে রাষ্ট্রীয় মাছ হিসেবে ঘোষণা করেছে

পুবের কলম ওয়েবডেস্কঃ সিকিম সরকার স্থানীয়ভাবে ‘কুপার মহসীর’ মাছকে ‘ক্যাটলি’ নামে ডাকে।এই মাছকে রাষ্ট্রীয় মাছ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে ওই রাজ্যের মৎস্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, রাজ্য সরকার মাছের গুরুত্ব তুলে ধরার জন্য এবং এর সংরক্ষণ ব্যবস্থায় জোর দিতে ‘নিওলিসোচিলাস হেক্সাগোনোলেপিস’কে সাধারণত ‘কুপার মাহসির’ স্থানীয়ভাবে ‘ক্যাটলি’ নামে  মাছকে রাষ্ট্রীয় মাছ হিসেবে ঘোষণা করেছে। সিকিমে, ক্যাটলি বিভিন্ন সাইজের দেখা যায়। যা মূলত তিস্তা এবং রঙ্গিত নদী এবং তাদের উপনদীগুলিতে বিচরণ করে। ১৯৯২ সালে, আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেস (আইসিএআর-এনবিএফজিআর) লখনউ, ক্যাটলি মাছকে বিপন্ন প্রজাতির মাছ হিসাবে শ্রেণিবদ্ধ করেছিল। পরবর্তীতে, ২০১৪ সালে আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) মাছটিকেও বিপন্ন হিসাবে চিহ্নিত করে। মৎস্য দপ্তরের অতিরিক্ত পরিচালক সি এস রায় এ কথা বলেন। মাছটির উচ্চ বাজার মূল্য রয়েছে এবং রাজ্যের জনসাধারণের কাছে এটি অত্যন্ত পছন্দনীয় মাছ। ওই কর্মকর্তা বলেন, সিকিম সরকার রাজ্যের জলাশয়গুলোকে মাছ ধরার কার্যক্রমের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে। তিনি বলেন, মৎস্য দপ্তর জলাশয়ে মাছ ধরার জন্য আগ্রহী মৎস্যজীবী বা জেলে সমবায় সমিতি বা এসএইচজিকে লাইসেন্স দেবে। এই জলাশয়গুলো হল উত্তর সিকিমের চুংথাং, পশ্চিম সিকিমের লেগশেপ এবং পূর্ব সিকিমের দিকচু এবং রোরাথাং।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিকিম সরকার ‘ক্যাটলি’ কে রাষ্ট্রীয় মাছ হিসেবে ঘোষণা করেছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার