১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় চিকিৎসা করাতে এসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশি নাগরিকের

পুবের কলম প্রতিবেদক: শহরে ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার কলকাতায় চিকিৎসা করতে এসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের। বুধবার সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। সেপসিস ও মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত ওই রোগীর। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকাহত তার পরিবার।

পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু’মাস ধরে ভারতে এসেছিলেন তাঁরা চিকিৎসার জন্য। মৃত শিপ্রা দাস ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। পাশাপাশি হেপাটাইটিস -বি তেও ভুগছিলেন তিনি। প্রথমে বেঙ্গালুরু  হাসপাতালেই চিকিৎসা হচ্ছিল তাঁর। এরপর কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অনেকটা সুস্থও হয়ে উঠছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান। তবে রেগুলার চিকিৎসার জন্য কলকাতাতেই থেকে যান তাঁরা। এরই মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হন ওই মহিলা। রিপোর্ট হাতে পেতেই ৩০ অক্টবর ফের ঢাকুরিয়ায় ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা তাঁকে। যদিও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ টানাপোড়নের পর বুধবার সকালে মৃত্যু হয় ওই বাংলাদেশি নাগরিকের।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন শিপ্রা দাস। হয়তো আর কিছুদিনের মধ্যেই চিকিৎসা শেষ করে দেশে ফায়ার যেতে পারতেন তাঁরা, কিন্তু শেষ পর্যন্ত ডেঙ্গুই তাঁকে কাবু করে দিল। আর সজ্ঞানে দেশে ফেরা হল না শিপ্রা দাসের। চিকিৎসকদের বক্তব্য, যেহেতু ওই মহিলা একাধিক রোগে আগে থেকেই ভুগছিলেন তাই খুব অল্প সময়েই ডেঙ্গু সংক্রমণ তীব্র আকার ধারণ করে।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় চিকিৎসা করাতে এসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশি নাগরিকের

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার