১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আম্বেদকরের প্রতিকৃতি মাথায় নিয়ে অর্ধনগ্ন করে প্যারেড করানো হল দলিত ছাত্রকে

পুবের কলম, ওয়েবডেস্ক : বি আর আম্বেদকর সারাজীবন অত্যাচারিত, নির্যাতিত, দলিতদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছেন। সেই সংবিধান স্রষ্টার স্মরণ অনুষ্ঠানে এক দলিত ছাত্রের ওপর চালানো হল নির্যাতন। বি আর আম্বেদকরের স্মরণ অনুষ্ঠানে  ‘আম্বেদকর পুজো’র আয়োজন করেছিল কর্নাটকের কালবুর্গি জেলার একটি হস্টেলের শিক্ষার্থী আবাসিকরা। সেই অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেন ওই ছাত্র। এই অভিযোগে বিশৃঙ্খলা তৈরি হয় ওই হস্টেলে।

ওই ছাত্রকে বি আর আম্বেদকরের প্রতিকৃতি মাথায় নিয়ে শহরের মধ্য দিয়ে অর্ধনগ্ন করে প্যারেড করতে বাধ্য করা হল। ছাত্রাবাসের ১৫-২০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ৩৪১ (অন্যায়ভাবে নিয়ন্ত্রণ) ৫০৪ ধারা (শান্তিভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃতভাবে অপমান) ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত), ৫০৬ ধারা (অপরাধমূলক ভয় দেখানো), ৫০৫ (২) ধারার অধীনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। (১২৬)

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম্বেদকরের প্রতিকৃতি মাথায় নিয়ে অর্ধনগ্ন করে প্যারেড করানো হল দলিত ছাত্রকে

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার