১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডুয়ার্সে চিতার হামলায় গুরুতর আহত মহিলা চা শ্রমিক

শুভজিৎ দেবনাথত, ডুয়ার্স: ডুয়ার্সে চিতার হামলায় গুরুতর আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেটিলি ব্লকের ইংডং চা বাগানে।

সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ আম্বা চপল লাইনের বাসিন্দা মিনা মুন্ডা (৩৪) নামে ওই মহিলা অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাগানের বি-৭ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন। সেসময় আচমকাই একটি চিতা ঝোপের থেকে মিনাদেবীর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতে কামড় বসিয়ে দেয়। আতঙ্কের অন্যান্য শ্রমিকরা চিৎকার শুরু করলে চিতাবাঘটি জঙ্গলে পালিয়ে যায়।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

এরপর চা-বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাকে ঘটনাস্থল থেক উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

ঘটনা প্রসঙ্গে ইংডং চা-বাগানের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট ম্যানেজার রজত দেব বলেন, চিতার আক্রমণে একজন মহিলা চা শ্রমিক আহত হয়েছেন। কয়েকদিন আগে এই চা-বাগানে চিতা ধরা পড়েছে। অনেক চিতা এখনও রয়েছে আজকের ঘটনা তা প্রমাণ করে। আমরা চাই বনদফতর দ্রুত খাঁচা পাতার ব্যবস্থা করুক।

আরও পড়ুন: ‘‌আমরা ভারতে স্বাধীন’‌ বাংলার মাটিতে দাঁড়িয়ে মন্তব্য দলাই লামার

বনদফতর সূত্রে খবর, আহত মহিলার চিকিৎসার খরচ বনদফতর বহন করবে।

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুয়ার্সে চিতার হামলায় গুরুতর আহত মহিলা চা শ্রমিক

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার