আঙ্কারা: গাজার আগ্রাসন যেন শেষ হচ্ছেই না। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ইসরাইলের এই আগ্রাসন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এরই মধ্যে গাজার এই আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মুসলিম প্রধান দেশগুলিকে একত্রিত হয়ে গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ´ান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরদোগানের বক্তব্য, ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সে সঙ্গে গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি। প্রসঙ্গত, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দিয়েছে।
০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মুসলিম দেশগুলিকে একত্রিত হওয়ার বার্তা এরদোগানের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১ ডিসেম্বর ২০২৪, রবিবার
- 116
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























