১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকুলতলার বুইজবাটি থেকে অস্ত্র সহ ধৃত এক দূষ্কৃতি

আরও পড়ুন: জয়নগর জীবনমন্ডল হাটে পুলিশের তৎপরতায় অস্ত্রসহ ধৃত দুই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বকুলতলা : পঞ্চায়েত ভোটের আগে জেলা জুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ।আর এবারে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বকুলতলা থানা এলাকার বেলে দূর্গানগর পঞ্চায়েতের বুইজবাটি গ্রামে।গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ বকুলতলা থানার বুইজবাটির বাড়ি থেকে রবিবার রাতে এক দূস্কৃতিকে অস্ত্রসহ গ্রেফতার করে, ধৃত হল বাপি সরদার, উদ্ধার হয় দুটি ফায়ার আর্মস ও এক রাউন্ড কার্তুজ। অভিযুক্ত পেশায় একজন শ্রমিক বলে জানা গিয়েছে। বাপি নিজেই এই অস্ত্র কিনেছে। কিন্তু কি কারনে সে এই অস্ত্র মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।তবে এলাকার একটি দুষ্কৃতি দলের সাথে বাপির যোগাযোগ আছে বলে পুলিশ সূএে জানা গেল।ধৃতকে সোমবার বকুলতলা থানা থেকে  বারুইপুর মহকুমার আদালতে পাঠানো হয়।

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বকুলতলা থানার পুলিশ এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।যদিও এ ব্যাপারে অভিযুক্তের  স্ত্রী মেনকা সরদার এদিন জানিয়েছেন কে বা কারা আমার বাড়িতে এসে। আমাকে না জানিয়ে আমাদের ঘরের মধ্যে এই অস্ত্রগুলো রেখে দিয়ে যায়। তারপর ওরা নিজেরাই পুলিশকে খবর দেয়, পুলিশ এসে আমাদের বাড়ি থেকে এই অস্ত্র গুলি উদ্ধার করে ।আমার স্বামীকে জোর করে ফাঁসানো হয়েছে। পুলিশের প্রতি আস্থা আছে পুলিশ সঠিক তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করে তাকে শাস্তি দেবে। এমনটাই দাবি করছে অভিযুক্ত স্ত্রী।আর এই অস্ত্র উদ্ধারের কাজ নিয়মিত চলছে বলে পুলিশ সূএে জানা যায়।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বকুলতলার বুইজবাটি থেকে অস্ত্র সহ ধৃত এক দূষ্কৃতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার