০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Seismograph with paper in action and earthquake - 3D Rendering

পুবের কলম, কলকাতা: মঙ্গলবার রাতের শান্ত কলকাতায় হঠাৎই হাহাকার। ঘড়িতে তখন রাত প্রায় ৯টা। আচমকাই কেঁপে উঠল তিলোত্তমার মাটি। বহুতল থেকে শুরু করে সাধারণ ঘরবাড়ি— কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন শহরবাসী। শুধু কলকাতা নয়, জেলাগুলোতেও এই কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিক সূত্র অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০, যা যথেষ্ট শক্তিশালী বলে বিবেচিত হয়। মায়ানমারে এই কম্পন তীব্র হলেও তার ঢেউ আছড়ে পড়ে পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও। ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। কলকাতার পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউটাউন এবং কসবার মতো এলাকায় বহুতলগুলোতে কম্পন বেশি অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী সা.
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার