পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশের একই স্কুলে ৯ দিনে আত্মঘাতী ৩ ছাত্রী। প্রণয়ঘটিত কারণের জন্য তারা আত্মঘাতী হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। গত ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে উত্তরপ্রদেশের সীতাপুরের একটি স্কুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকা ও স্কুল চত্বরে।






























