১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদংয়ে তপস্যায় বসেছেন এক মহিলা, কারন জানলে চোখ উঠবে কপালে

পুবের কলম ওয়েবডেস্কঃ তিনি স্বয়ং নাকি পার্বর্তীর অবতার। তাই তপস্যা করার জন্য বেছে নিয়েছেন ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদংয়ের নিয়ন্ত্রিত এলাকায়। হরমিন্দর কাউর নামে লখনৌ-এর এক মহিলা চান শিবকে বিয়ে করতে। তাই ওই উচ্চ নিরাপত্তা যুক্ত এলাকায় তিনি বসেছেন তপস্যায়। নিরাপত্তারক্ষীদের দাবী  অনেক অনুরোধ- উপরোধেও ওই মহিলাকে সরানো যায়নি।

সম্প্রতি শিবকে বিয়ে করার গোঁ ধরে বসে থাকা ওই মহিলাকে নভিদাং’য়ের নিয়ন্ত্রিত এলাকা থেকে নামাতে পিথোরাগড় থানার পুলিশ পৌঁছেছিল সেখানে ৷ পুলিশ তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা করলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন হরমিন্দর ৷ শেষমেশ মহিলার হুঁশিয়ারিতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ ৷

মানস সরোবরের  কাছে গুঞ্জি এলাকায় বেড়াতে যাবেন বলে ধারচুলার ওই নিয়ন্ত্রিত এলাকার বিশেষ অনুমতি নেন। গত ২৫ মে সেই অনুমতির  মেয়াদ শেষ হয়েছে।

পিথোরাগরেড় পুলিশ সুপার জানিয়েছেন ভারত-চিন সীমান্তবর্তী ওই এলাকা থেকে হরমিন্দর কাউরকে নামানোর জন্য মহিলা পুলিশ এবং ডাক্তার সহ মোট ১২ জনের একটি দল পাঠানো হয়েছে। প্রথমত এলাকাটি উচ্চ নিরাপত্তাযুক্ত অঞ্চল, তারওপর অতিরিক্ত ঠান্ডায় প্রাণহানি ঘটার সম্ভাবনাও আছে।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-চিন সীমান্ত লাগোয়া নভিদংয়ে তপস্যায় বসেছেন এক মহিলা, কারন জানলে চোখ উঠবে কপালে

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার