০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ২৮ বছরের এক যুবক ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার ভোররাত প্রায় ২টোর সময়। মৃত যুবকের নাম যজ্ঞ পাণ্ডে। তিনি ইন্দিরাপুরামের একটি আবাসিক কমপ্লেক্সে থাকতেন।

পুলিশ সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার আগে তিনি নিজের কব্জির শিরা কেটে ফেলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিবার তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যজ্ঞ পাণ্ডে একটি বিজ্ঞাপন সংস্থায় কর্মরত ছিলেন এবং কিছুদিন ধরে মানসিক অবসাদ বা বিষণ্নতার চিকিৎসা চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং ঠিক কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। মৃত যুবকের পরিবারে বাবা, মা ও একটি বোন রয়েছেন।

আরও পড়ুন: ওডিশায় যুবককে গণপিটুনি, নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার