১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি আমলা পি বি সেলিম-এর নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে  জালিয়াতি ধৃত উত্তরপ্রদেশের যুবক   

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আমলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সচিব সহ রাজ্যের একাধিক দপ্তরের শীর্ষ পদের আধিকারিক পি বি সেলিম-এর নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ। আইএএস অফিসারের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার পুলিশ উত্তরপ্রদেশের বাসিন্দা মূল অপরাধীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক বছর একুশের বিলাল। সে উত্তরপ্রদেশের মথুরা নাগলা উতত্তয়ার গ্রামের বাসিন্দা।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো একাউন্ট খুলে আর্থিক প্রতারণার বিষয়টি গোচরে আসার পর, ২০২১ সালে সেপ্টেম্বর মাসে সাইবার পুলিশের দ্বারস্থ হন পি বি সেলিম। সেখানে পুলিশের খাতায় সরকারি ওই আমলার অভিযোগ, তাঁর নাম ও ছবি অপব্যবহার করে ফেসবুকে একটি একাউন্ট খোলা হয়েছে। সেই ভুয়ো একাউন্ট থেকে আর্থিক প্রতারণাকার্য চলে। এক্ষেত্রে আইএএস অফিসারের বিভিন্ন বন্ধুদের কাছে এসএমএস পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছিল। এরপর বিষয়টি নজরে আসতে তিনি নড়েচড়ে বসেন এবং বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন। সেই প্রতারণা কাণ্ডের তদন্তে নেমে গত শুক্রবার মূল অপরাধী বিলাল-কে বিধাননগর থেকে পাকড়াও করে পুলিশ। এরই আগে অভিযুক্তকে শনাক্ত করে উত্তরপ্রদেশে কয়েকবার হানা দিয়েও তাকে ধরা যায়নি। তাই বিলাল-কে অবিলম্বে বিধাননগর সাইবার থানায় হাজিরা দেওয়ার মর্মে অপরাধীর বাড়িতে আইনি নোটিশ ধরায় পুলিশ। সেই নোটিস পেয়ে শুক্রবার বিধাননগর আসতেই অভিযুক্ত বিলালকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ ভারতীয় দণ্ডবিধির সাইবার আইনে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইএএস পি বি সেলিম জানান, আমার নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি নজরে আসতে বিধাননগর সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলাম। ভালো লাগছে অপরাধী ধরা পড়েছে। এরই পাশাপাশি সাধারণ মানুষ উদ্দেশ্যে  সচেতন বার্তা তুলে ধরে সরকারি এই আমলা বলেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরও সচেতন হোন। কোন প্রতারণার ঘটনা ঘটলে পুলিশের নজরে আনুন।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারি আমলা পি বি সেলিম-এর নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে  জালিয়াতি ধৃত উত্তরপ্রদেশের যুবক   

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার