১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে কালীপুজোর পর বাড়ি ফিরছেন অভিষেক

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক:  দুর্ঘটনায় চোখে মারাত্মকভাবে আঘাত পান তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এতটাই ক্ষতিগ্রস্ত হয় চোখ, যে বার বার অস্ত্রোপচার করতে হয়। সম্প্রতি চোখের অস্ত্রোপচার করাতে আমেরিকা যান তিনি। এই ঘটনায় উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সেই চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক। চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর পর আসছেন তিনি। বাড়ি ফিরলেও তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হব। গত ১৪ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ  অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

সম্প্রতি চোখের চিকিৎসায়  দুবাইয়েও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই চিকিৎসকদের পরামর্শে  আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার  করানোর সিদ্ধান্ত হয়৷ গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

উল্লেখ্য, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি কর্মসূচী সেরে ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে দুর্গাপুর  এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। বাঁ চোখের নীচে  ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। সিঙ্গাপুরে ও হায়দরাবাদে অস্ত্রোপচার হয়।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

একাধিকবার অস্ত্রোপচার হলেও সমস্যা কিছুতেই মিটছিল না। এর পরেই আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক।  গত ১২ অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে  অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক। আপাতত সুস্থ তিনি।

সর্বধিক পাঠিত

২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে কালীপুজোর পর বাড়ি ফিরছেন অভিষেক

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার