পুবের কলম, ওয়েবডেস্ক: আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের নির্বাচনী তথ্য হাতাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে। তবে ধর্না শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে সাংসদদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তাঁরা রাজি না হওয়ায় ধস্তাধস্তি শুরু হয়।
অভিযোগ, এরপর তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ধর্ষকদের জামিন দাও, আর বিক্ষোভকারীদের জেলে ঢোকাও — এটাই বিজেপির নিউ ইন্ডিয়া। গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে। পুরস্কৃত করা হচ্ছে অপরাধীদের। প্রতিষ্ঠানগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারচুপি করা হচ্ছে নির্বাচনে।'এদিন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে-সহ আট সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। সাংসদদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে অভিষেক সাফ বলেছেন, ‘যদি দেশের বাকি অংশকে আত্মসমর্পণে বাধ্য করা হয়, তা হলেও বাংলা প্রতিরোধ করবে। আমরা তোমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করব। যতই শক্তি প্রয়োগ করুন, আমরা আপনাদের হারাবই।’‘ধর্ষকদের জামিন দাও, আর বিক্ষোভকারীদের জেলে ঢোকাও': তৃণমূল সাংসদদের চ্যাংদোলা নিয়ে ফুঁসে উঠলেন অভিষেক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৭
আরও খবর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
ব্রিগেড নয়, ২১ জুন রেড রোডে হবে আন্তর্জাতিক যোগ দিবস, থাকবেন প্রধানমন্ত্রী
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র