১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ জুন প্রচারে মেঘালয়ে যাচ্ছেন অভিষেক, উপনির্বাচনের প্রচারে যাবেন ত্রিপুরাতেও

পুবের কলম প্রতিবেদক: চোখের চিকিৎসা করাতে দুবাইতে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে তৃণমূল কংগ্রেসের নজরে উত্তর-পূর্ব ভারত। এবার মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় যাবেন তিনি। এমনিতেই উত্তর-পূর্বের দুই গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরা ও মেঘালয়কে সামনে রেখে বাকি রাজ্যগুলিতে সংগঠন বিস্তারের প্রয়াস শুরু করে তৃণমূল। কিন্তু অচিরেই সেই প্রয়াস সংকটের মুখে পড়ে। এই অবস্থায় মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে কলকাতায় ডেকে পাঠায় তৃণমূল। অবশেষে সেই সংকট কিছুটা সামনে মেঘালয়ের মাটিতে পা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জানা গিয়েছে, আগামী ১৬ জুন একাধিক কর্মসূচি নিয়ে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে পা রাখবেন তিনি। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও অভিষেকের মেঘালয় সফরের কথা জানানো হয়েছে। গত মে মাসেই মেঘালয়ে অভিষেকের যাওয়ার কথা থাকলেও ডামাডোলের কারণে তা বাতিল হয়ে যায়। অবশেষে সবদিক সামলে মেঘালয়ে পা দিচ্ছেন অভিষেক। দলের তরফে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে মেঘালয়ের পর্যবেক্ষক এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেকের মেঘালয় সফরের সময় তারাও উপস্থিত থাকবেন বলেই তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন: ‘মহারাষ্ট্র পুলিশ যদি না পারে, তবে কেস ট্রান্সফার করে দিক’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেঘালয় সফরে তাদের দেওয়া সাংগঠনিক রিপোর্ট খতিয়ে দেখে আগামী দিনে দলকে মজবুত করতে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, তাও নেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

এ দিকে ত্রিপুরাতেও আরও একবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় উপনির্বাচন হবে আগামী ২৩ জুন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের সামনে রেখে জোরদার প্রচারও চলছে। এক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে শেষবেলার প্রচারে ত্রিপুরায় যাবেন অভিষেক। সেক্ষেত্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে করবেন তিনি।

আরও পড়ুন: মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ শ্রমিক

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ জুন প্রচারে মেঘালয়ে যাচ্ছেন অভিষেক, উপনির্বাচনের প্রচারে যাবেন ত্রিপুরাতেও

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার