পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বাদুড়িয়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে অভিনব কর্মসূচি পালন করা হয় সাধারণতন্ত্র দিবসে। শুক্রবার এই উপলক্ষ্যে দক্ষিণ চাতরায় অবস্থিত বাদুড়িয়া উত্তর চক্র সম্পদ কেন্দ্রে অনাথ আশ্রমের শিশুদের শীতবস্ত্র প্রদান ও তাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর এই কর্মসূচিতে প্রায় ৬০ জন অনাথ শিশুকে আনন্দদানের জন্য তাদের নিয়ে ভুরিভোজের ব্যবস্থা করেন অবর বিদ্যালয় পরিদর্শক জেসমিনারা খাতুনসহ অফিস কর্মীরা। সেই সঙ্গে তাদের প্রত্যেককে একটি করে সোয়েটার পরিয়ে দেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনাথ আশ্রমের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংগঠনী’র সম্পাদক প্রবীর কুমার রায়, চক্র সম্পদ কেন্দ্রের সমস্ত কর্মী ও শিক্ষা বন্ধুরা। একটি সরকারি অফিসের কর্মীদের এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্ন ভোজন
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার
- 41
সর্বধিক পাঠিত































