১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

RGKAR-হাসপাতালে পিজিটি ইন্টার্নরা ডিউটিতে উপস্থিত না হলেই ‘অ্যাবসেন্ট’

পুবের কলম প্রতিবেদকঃ পিজি হাসপাতালের পিজিটি ইন্টার্নরা ডিউটিতে উপস্থিত না থাকলেই অ্যাবসেন্ট করা হবে। সোমবার এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে হাসপাতালে।  এই নিয়ে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলের সঙ্গে অবস্থান বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক হয়।

সেই বৈঠকেও কোনও সুরাহা মেলেনি। প্রতিনিধি দলের পরামর্শ না নেওয়ার কারণে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আরজিকর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা।

এ দিকে হাসপাতালে আন্দোলন চলার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এতে রোগী ও পরিজনেরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

RGKAR-হাসপাতালে পিজিটি ইন্টার্নরা ডিউটিতে উপস্থিত না হলেই ‘অ্যাবসেন্ট’

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার