০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইসলাম গ্রহণ করেছি’, স্বামী আদিলকে নিয়ে উমরাহ পালনের ইচ্ছা রাখি সাওয়ান্তের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্কিত বলিউড সেলেব্রিটি রাখি সাওয়ান্ত তাঁর স্বামী আদিল খান দুরানিকে নিয়ে উমরাহ পালনের ইচ্ছার কথা ঘোষণা করেছেন। আদিলকে বিয়ের পর রাখি জানান, আদিল ও তাঁর জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন জীবন শুরু আগে আল্লাহর কাছে তারা দোয়া চাইতে চান। এক সাক্ষাৎকারে রাখি বলেন, ‘প্রথমে উমরাহ পালন করব। উমরাহ পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে একবার সম্পর্ক পাকা হয়ে গেলে কেউ ভাঙতে পারবে না। আল্লাহর ইচ্ছায় যে সম্পর্ক তৈরি হয় তা কোনও মানুষ ভাঙতে পারে না।’

উল্লেখ্য, বেশ কিছু দিন হল, আদিল খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন রাখি সাওয়ান্ত। স্বামীর জন্য নিজের নাম পর্যন্ত বদলে ফেলেছেন রাখি। বিয়ের পরের রাতেই নাম বদলে ফাতিমা করে নিয়েছেন তিনি। এরপর মুম্বইয়ের রাস্তায় স্বামী আদিল খান দুরানির সঙ্গে আবায়া পরে দেখা গিয়েছে রাখিকে। এদিকে, গুরুতর অসুস্থ রাখির মা। ভর্তি হাসপাতালে। ব্রেন টিউমার ও ক্যানসার হয়েছে। অসুস্থ মাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন আবায়া পরিহিতা রাখি ও আদিল।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত তাঁর ইসলাম গ্রহণের কথা জানিয়েছেন। বলেছেন, বিয়ের পর নিজের নাম ফাতিমা দুরানি রেখেছেন তিনি। গত বছরের মে মাসে রাখি ও আদিলের আইনি বিয়ে হলেও বুধবার মালাবদল করেন তারকাজুটি। বিয়ের আসরের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: পবিত্র উমরাহ শুরুর ঘোষণা  

আরও পড়ুন: ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইসলাম গ্রহণ করেছি’, স্বামী আদিলকে নিয়ে উমরাহ পালনের ইচ্ছা রাখি সাওয়ান্তের

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার