১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অঞ্জলি ঘটনার পুনরাবৃত্তি! বনেটে এক ব্যক্তিকে চাপিয়ে ৫ কিলোমিটার নিয়ে গেল গাড়ি

পুবের কলম ওয়েব ডেস্ক : ফের দিল্লির অঞ্জলি ঘটনার পুনরাবৃত্তি। বনেটে এক ব্যক্তিকে চাপিয়ে ৩ থেকে ৫ কিলোমিটার নিয়ে গেল এক গাড়ি। ওই গাড়ির চালক ও তার বন্ধু মত্ত ছিলেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে তারা বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে গাজিয়াবাদের সাহিবাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০ টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর ড্রাইভার বিজয়। আচমকা একটি ওয়াগন আর তাঁদের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। মহিলা জানিয়েছেন, তাঁরা অনেক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি ও তাঁর গাড়ির চালক ওই দুই ব্যক্তিতে রাস্তার ধারে গাড়ি দাঁড় করাতে বলেন। আর তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে প্রশ্ন তুলতেই তারা বিজয় ও তাঁকে মারধর করতে শুরু করে। বিজয়কে গাড়ি থেকে বের করে নিয়ে নিজেদের গাড়ির বনেটের উপর রাখে তারা। সেই অবস্থাতেই ৩ থেকে ৫ কিলোমিটার গাড়ি চালিয়ে যায় তারা। সেই ঘটনার ভিডিয়ো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে শোনা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের গাড়ি থামাতে বলছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অঞ্জলি ঘটনার পুনরাবৃত্তি! বনেটে এক ব্যক্তিকে চাপিয়ে ৫ কিলোমিটার নিয়ে গেল গাড়ি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার