১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের পর এবার গির্জায় হামলা ইহুদি বাহিনীর, নিহত কমপক্ষে ৮, আহত বহু

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের চোখে শুধুই আক্রোশ। নির্বিচারে হত্যালীলা চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী। হাসপাতালে একাধিক মানুষকে মৃত্যুর দেশে পাঠিয়ে এবার গির্জায় হামলা চালালো তারা। কমপক্ষে ৮ জন নিহত, আহত বহু। বাড়তে পারে হতা-হতের সংখ্যা। মৃতদের মধ্যে মহিলা সহ শিশু। গাজার আল-জায়তুন এলাকার সেন্ট পোরফিরিয়াস চার্চে হামলা চালায় তারা।  বোমা হামলার ফলে চার্চ স্টুয়ার্ডস কাউন্সিলের ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। যেখানে খ্রিস্টান ও মুসলমান উভয়ই বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার ছিল, যারা ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে গির্জায় আশ্রয় নিয়েছিল।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরাইলের হামলায় ফিলিস্তিনে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের তিন ভাগের এক ভাগ শিশু।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালের পর এবার গির্জায় হামলা ইহুদি বাহিনীর, নিহত কমপক্ষে ৮, আহত বহু

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার