০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে সওয়াল করায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে এজি

মোল্লা জসিমউদ্দিনঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রাজ্যের এজির অবস্থান নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গেল। আদালতে প্রশ্নের মুখে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য তাঁকে রাজ্যের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে আসার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার বিচারপতি এজলাসে জানান, -‘ বিচারধীন বন্দিদের সাজা মকুব করার জন্য যে কমিটি রয়েছে সেখানকার সদস্য হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

এরফলে এই মামলায় সওয়াল করতে হলে রাজ্যের অনুমতি প্রয়োজন হবে’। এই অনুমতি না নেওয়া হলে বিতর্ক তৈরি হতে পারে বলে জানান বিচারপতি ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি রয়েছে বলে জানা গেছে ।এদিন একই কারণে পিছিয়ে গেল কালীঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানিও।

এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে । উল্লেখ্য , এর আগে, সুজয়কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করায় রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।এবার রাজ্যের অবস্থান জানানোর জন্য এজি কে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে সওয়াল করায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে এজি

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার