১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘মানুষের সব কাজ কেড়ে নেবে এআই’: সুনাক-মাস্ক বৈঠক

পুবের কলম,ওয়েবডেস্ক : আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স বা ‘এআই’-এর ভবিষ্যত নিয়ে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও মার্কিন ধনকুবের এলন মাস্ক। এই বৈঠকে এআই নিয়ে সুনাককে নিজের আশঙ্কার কথাই তুলে ধরেছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। তিনি বলেছেন, এআই-এর কারণে ভবিষ্যতে কাজ হারাবে মানুষ। রোবটই সব কাজ করে দেবে। এরই পাশাপাশি তাঁর আশঙ্কা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে গত বছর থেকে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ধনকুবের এলন মাস্ক মুখ এআই-এর ‘বিপদ’ নিয়ে কথা বললেন। বিশ্বের প্রথম ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিটে’ অংশ নিয়েছিলেন মাস্ক। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে সভ্যতার অবলুপ্তির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ককে বলতে শোনা যায়, ‘কিছুটা সম্ভাবনা আছে বইকি। শূন্যের বেশি। এআই আমাদের সবাইকে মেরে ফেলবে। আমার ধারণা স্বল্প হলেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আসলে মানব সভ্যতা সব সময়ই ভঙ্গুর। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন প্রতিটি সভ্যতারই কিন্তু একটা নির্দিষ্ট জীবনকাল ছিল।’ এদিকে ভারত-সহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করে এআই সংক্রান্ত এক ঘোষণায়। এআইয়ের ঝুঁকির দিকটি খতিয়ে দেখে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে ব্রিটেনে আয়োজিত বৈঠকে। ভারত ছাড়াও যে দেশগুলি স্বাক্ষর করেছে তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চিন, ফ্রান্স, জার্মানি প্রভৃতি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মানুষের সব কাজ কেড়ে নেবে এআই’: সুনাক-মাস্ক বৈঠক

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার