পুবের কলম ওয়েব ডেস্কঃ পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলের গোয়েন্দারা। ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে এক সংবাদ সংস্থাকে বলেন, পূর্ব জেরুসালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনা।
আরও পড়ুন:
কোনও কারণ না দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে, আল-আকসার ইমামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরাইল।
ইমাম শেখ একরিমা সাবরি ইসরাইলের একজন কট্টর সমালোচক। ইসরাইলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই তিনি বিভিন্ন বক্তব্য দেন।আরও পড়ুন:
এ কারণে আগেও তাকে একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। ইমাম সাবরি ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুসালেম ও ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেছেন।