১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদে প্রথম ভাষণ দিলেন আল-জোলানি

দামেস্ক, ৯ ডিসেম্বর: মসজিদে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার কথা জানালেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা। সিরিয়ার রাজধানী দখলকারী প্রধান বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মুহাম্মদ আল-জোলানি বলেছেন, ‘প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের পর সিরিয়ার জনগণই এ দেশের বৈধ মালিক এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচিত হয়েছে।’ দামেস্ক দখলের কয়েক ঘণ্টা পর রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে এক বিজয় ভাষণ দেন জোলানি। এ সময় তিনি সিরীয়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক কথা বলেন।

গতকাল রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরিয়ার জনগণ এক নাটকীয়ভাবে বদলে যাওয়া দেশে জেগে ওঠে। বজ্রগতির এক অভিযান পরিচালনা করে বাশার আল-আসাদের বিরোধী বাহিনী দামেস্কে প্রবেশ করে এবং ঘোষণা করে; ‘স্বৈরাচার’ বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করা হয়েছে। সিরিয়া থেকে পালিয়ে বাশার আল-আসাদ রাশিয়ায় গেছেন পরিবার নিয়ে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

উমাইয়া মসজিদে দেওয়া ভাষণে জোলানি বলেন, ‘আসাদ সরকার নিজ দেশের হাজার হাজার নাগরিককে অন্যায়ভাবে এবং কোনও অপরাধ না করার কারণেও বন্দি করেছে। আমরা সিরিয়ার জনগণ এই দেশের বৈধ মালিক। আমরা লড়াই করেছি এবং আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি।’

ইসলামি ইতিহাসে দামেস্কের উমাইয়া মসজিদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই মসজিদে দেওয়া ভাষণে আল-জোলানি বা আহমেদ আল-শারা প্রশ্ন রেখে বলেন, ‘কত মানুষ সারা বিশ্বে বাস্তুচ্যুত হয়েছে? কত মানুষ তাঁবুতে জীবন কাটিয়েছে? কতজন সমুদ্রে ডুবে মারা গেছে? আমার ভাইয়েরা, এই মহান বিজয়ের পর পুরো অঞ্চলে এক নতুন ইতিহাস লেখা হচ্ছে।’

একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, নতুন সিরিয়া গড়তে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে, যা মুসলিম জাতির জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠবে। এ সময় তিনি সবাইকে এই বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আল্লাহ আপনাদের ব্যর্থ হতে দেবেন না। এই বিজয় সব সিরিয়ানের, তারা সবাই এই বিজয়ের অংশ।’

আবু মুহাম্মদ আল-জোলানি হায়াত তাহরির আল-শাম গঠনের আগে আল-কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। ২০১৬ সালের পর তিনি আল-কায়েদার সঙ্গ ঝেড়ে ফেলেন।

আল-জোলানি ঐক্যের বার্তাকে গুরুত্ব দিয়েছেন। বিষয়টি উমাইয়া মসজিদে দেওয়া তাঁর ভাষণেও প্রতিফলিত হয়েছে। তিনি এই ধারণায় জোর দিয়েছেন যে, প্রতিশোধ নেওয়া উচিত নয়…এবং সবাইকে নিয়ে একটি নতুন সিরিয়া গড়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি ইরানের সরকার এবং সিরিয়ায় তাদের ভূমিকার সমালোচনা করেন এবং উল্লেখ করেন যে, এখন আর ইরানের মতো বহিরাগত শক্তির দ্বারা প্রভাবিত সরকার থাকবে না।

গতকাল রবিবার দামেস্কে পৌঁছানোর পর আল-জোলানি সেজদা করেন। পরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে আল-জোলানি বলেন, ‘আমরা আমাদের বিপ্লবের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি …আমরা ২০১১ সালে যে পথে যাত্রা শুরু করেছিলাম, তা সম্পন্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সিরিয়ার মহান জনগণের সব অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাব না। ভবিষ্যৎ আমাদের এবং আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদে প্রথম ভাষণ দিলেন আল-জোলানি

আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার