২১ জানুয়ারী ২০২৬, বুধবার, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল Alipore Meteorological Department

পুবের কলম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে (Bay of Bengal) আবারও নতুন করে তৈরী হচ্ছে নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department ) সূত্রে খবর, আগামী কিছুদিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। একটি নিম্নচাপ কাটতে না কাটতেই আবার আরেকটি নিম্নচাপ। আপাতত বৃষ্টির প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ।

ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী এলাকায় নতুন একটি নিম্নচাপ  তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে বৃষ্টিমুখর পরিস্থিতি তৈরী হয়েছে বঙ্গে। কলকাতায় আগামী সোমবার পর্যন্ত  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বইবে যার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওড়া, হুগলি জেলার আবহাওয়াও একই থাকবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবারের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আগাম সতর্ক্তা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলঘেঁষা উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। শনিবার পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পঙে আগামী রবিবারের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এখনই কোন পরিবর্তন হবে না আবহাওয়ার, চলবে দুর্যোগ

সর্বধিক পাঠিত

মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল Alipore Meteorological Department

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার