০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ এপ্রিল পর্যন্ত দিল্লির গাজিয়াবাদে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে

পুবের কলম প্রতিবেদক : দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে শনিবার অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু করে টানা নয়দিন বন্ধ থাকবে সব মাংসের দোকান। যেহেতু সামনেই নবরাত্রি,তাই নবরাত্রিকে উপলক্ষ করে এই সিদ্ধান্ত নিয়েছে গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত নবরাত্রি উৎসব শুরু হচ্ছে, এই কারণে শহরাঞ্চলের পরিচ্ছন্নতা ব্যবস্থার পাশাপাশি শহরের সব মন্দিরের পরিচ্ছন্নতা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই নবরাত্রির সময় শহরের সব মাংসের দোকান আগামী ৯ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে মেয়রের কার্যালয় থেকে।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

এ ব্যাপারে করপোরেশনের টিম শহরে ঘুরে ঘুরে দেখছে এবং যেসব মাংসের দোকান এখনও খোলা রয়েছে সেগুলি বন্ধ করে দিচ্ছে। ৯ দিন ধরে ভক্তরা দেবীর বিভিন্ন রূপের পূজা করেন। এমন পরিস্থিতিতে মাংস বিক্রির কারণে মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় প্রশাসন। আরডিসিতে অবস্থিত প্রায় ১২টি দোকান বন্ধ করা হয়েছে। এছাড়াও, বিজয়নগর এলাকায় ১২ টিরও বেশি মাংসের দোকান প্রশাসন বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা জল সরবরাহ ব্যাহত দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

উল্লেখ্য যে হিন্দু ধর্ম অনুসারে, এই ৯ দিনে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। এরপর বালিকা পূজার মাধ্যমে নবরাত্রি উদযাপন শেষ হয়। এই দিনগুলিতে বেশিরভাগ মানুষ উপবাস রেখে দেবী ভগবতীর পূজা করে। এইদিনগুলোতে উপবাস থাকা মানুষজনেরা যদি আমিষ খেতে দেখেন তাহলে তাদেরও উপোস ভেঙে গেছে বলে মনে করা হয়। তাই এই বিষয়টি মাথায় রেখেই গাজিয়াবাদে সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে বলে জানা যায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ করল ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০ এপ্রিল পর্যন্ত দিল্লির গাজিয়াবাদে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার