২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘মার্কিন গণতন্ত্রের নিজস্ব ত্রুটি আছে ’

পুবের কলম ওয়েবডেস্ক: নতুন এক সমীক্ষা বলছে, মাত্র অর্ধেক মার্কিনি উচ্চ আস্থা রাখেন যে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট সঠিকভাবে গণনা করা হবে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের নতুন সমীক্ষা অনুসারে, মার্কিন প্রাপ্তবয়স্কদের মাত্র ৯ শতাংশ মনে করেন গণতন্ত্র ‘অত্যন্ত’ বা ‘খুব ভালো’ পর্যায়ে আছে। অন্যদিকে ৫২ শতাংশ মনে করছেন এটি ভালো পর্যায়ে নেই। নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। সমীক্ষা বলছে, অনেক আমেরিকান মার্কিন গণতন্ত্রের অবস্থা ও নির্বাচিত কর্মকর্তাদের নির্বাচিত করার পদ্ধতি সম্পর্কে হতাশা ব্যক্ত করেছেন। এপি-এনওআরসি সমীক্ষায় দেখা যায় যে, ৪৭ শতাংশ আমেরিকান বলছেন, তাদের ‘অনেক বেশি’ বা ‘বেশ কিছুটা’ আত্মবিশ্বাস রয়েছে যে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট সঠিকভাবে গণনা করা হবে। ১১ অক্টোবর বাংলাদেশের বিদেশমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে পশ্চিমাদের মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকার গণতন্ত্রেও দুর্বলতা আছে। তিনি বলেন, ‘আমাদেরও দুর্বলতা আছে। কিন্তু তার মানে এই নয় যে আমেরিকার সেরাটা আছে। তাদেরও নিজস্ব দুর্বলতা আছে।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মার্কিন গণতন্ত্রের নিজস্ব ত্রুটি আছে ’

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার