০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান সরকার এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতি নিজেদের অবিচল সংহতি ও পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার আঙ্কারায় এক সরকারি বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

সাম্প্রতিক আঞ্চলিক ভূ-রাজনীতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে তুরস্কের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। প্রেসিডেন্ট এরদোগান জানান, প্রতিবেশী দেশ হিসেবে ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে তুরস্ক সবসময় পাশে থাকবে।

আরও পড়ুন: গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও সংহতি বজায় রাখতে এই সংহতি প্রকাশ জরুরি ছিল বলে আঙ্কারার পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘোষণার পর দুই দেশের কূটনৈতিক মহলে নতুন সমীকরণের সম্ভাবনা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

আপডেট : ২১ জানুয়ারী ২০২৬, বুধবার