পুবের কলম, ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কবলে সামরিক হেলিকপ্টার। ভূমধ্যসাগরে ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার ভেঙে নিহত হয়েছেন দুজন পাইলট। আহত এক ক্রু সদস্য। আজ মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শীঘ্রই তদন্ত শুরু করা হবে জানিয়েছে সেনাবাহিনী। একজন উচ্চ পদাধিকারী কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাটির তদন্ত হবে। খবর বার্তা সংস্থা এএফপির।আরও পড়ুন:
ইসরায়েলি সেনাবাহিনী সূত্রে খবর, সোমবার প্রশিক্ষণ মহড়ায় চলাকালীন বিমানবাহিনীর হেলিকপ্টার আতালেফ উত্তরের হাফিয়া শহর উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন:
ইসরায়েলের স্পেশাল ফোর্সের আন্ডারওয়াটার মিশনস ইউনিটসহ উদ্ধারকারী দল পাঠানো হলেও দুই পাইলটকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পাইলটের।
আরও পড়ুন:
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, তৃতীয় একজন ক্রু সদস্য আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয়।
আরও পড়ুন:
হেলিকপ্টার বিধ্বস্তের ওই ঘটনার পর প্রশিক্ষণ মহড়া সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছেন ইসরায়েলের বিমানবাহিনীর কমান্ডার আমিকাম নরকিন।
আরও পড়ুন: