১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘অনূর্ধ্ব ১৬-দের সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করা উচিত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

ক্যানবেরা, ২২ মে: ১৬ বছরের কম বয়সী শিশুদের নিষিদ্ধ করা উচিত সোশ্যাল মিডিয়া থেকে। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, ‘অল্প বয়সে খুব বেশি অনলাইন ব্যস্ত থাকার কারণে শিশুদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়।’ আলবানিজ মনে করেন, সোশ্যাল মিডিয়ায় কিশোর-কিশোরীরা সামাজিক চাপের শিকার হয়, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। তাদেরকে এইসব চাপ থেকে মুক্ত রাখতে হলে অনলাইন থেকে তাদের দূরে রাখতে হবে। তাই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরির ন্যূনতম বয়স সীমা বাড়ানোর পক্ষে তিনি। দেশটিতে ১৩ বছর বয়সীরাও অ্যাকাউন্ট খুলতে পারে। সেই বয়সসীমা ১৬ করার পক্ষে আলবানিজ। তিনি বলেছেন, ‘আমরা চাই, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে বাইরে বেশি সময় কাটাক, একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এবং অনলাইনে কম সময় দিক। আর তা করার একমাত্র উপায় হল, সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধ আরোপ করা।’ আলবানিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের খারাপ মন্তব্যগুলো প্রাপ্তবয়স্কদের ক্ষতি করতে পারে এবং শিশুদের ওপর সেগুলো আরও খারাপ প্রভাব ফেলতে পারে। এর প্রভাব নিয়ে আলবানিজ বলেন, ‘এটি ধ্বংসাত্মক হতে পারে। আমি আমার অ্যাকাউন্টের কমেন্ট দেখি না। কেননা, যদি আমি সেগুলো দেখি, তাহলে সকালে বাড়ি থেকে বের হওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়বে।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অনূর্ধ্ব ১৬-দের সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করা উচিত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার