পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করতে চলেছে রাশিয়া ও ইরান। এ পরিকল্পনার অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর মস্কোয় গিয়ে এ ইস্যুতে রাশিয়ার সঙ্গে এক চুক্তিতে সই করেন। ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আলি সালেহাবাদি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ইরানি মুদ্রা রিয়াল এবং রাশিয়ান রুবেলের মাধ্যমে পরিচালিত হতে পারে।
আরও বলেন, রাশিয়া ও ইরানের দ্বি-পাক্ষিক অর্থনৈতিক লেনদেন থেকে ধীরে ধীরে ডলারকে বাদ দেওয়া হতে পারে। গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলার পরিত্যাগের আহ্বান জানান। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমেরিকা তাদের ডলারকে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টির অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। এ অবস্থায় আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার রাশিয়া ও ইরান মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের বলয় থেকে বেরিয়ে আসতে নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করছে।ডলার বাদ, নিজস্ব মুদ্রায় রুশ-ইরান বাণিজ্য হবে
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুলাই ২০২২, ০৯:১৬
আরও খবর
ভারত সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের প্রস্তুতি
আলোচনায় মিটবে বাণিজ্য চুক্তির সমস্যা: Randhir Jaiswal
লাতিন আমেরিকায় একক মুদ্রা চালুর প্রস্তাব লুলার
ইরান-সউদি বাণিজ্য শুরু
দাস ব্যবসার জন্য পর্তুগালের ক্ষমা চাওয়া উচিত: প্রেসিডেন্ট
দাস ব্যবসার জন্য পর্তুগালের ক্ষমা চাওয়া উচিত: প্রেসিডেন্ট
সউদি বাদশাহকে তেহরানে আমন্ত্রণ জানালেন ইরানি প্রেসিডেন্ট
সউদি বাদশাহকে তেহরানে আমন্ত্রণ জানালেন ইরানি প্রেসিডেন্ট
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
আমতলায় অভিষেকের কার্যালয়ে 'বুলডোজার অ্যাকশন', বেআইনি নির্মাণের অভিযোগে কড়া পদক্ষেপ প্রশাসনের