০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্পষ্ট অবস্থান আরব আমিরাতের, ইরানে হামলা করতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি নয়

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি জানিয়েছে, ইরানে কোনো হামলা চালাতে তাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার (২৬ জানুয়ারি) ইউএই-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক তৎপরতায় ইউএই কোনোভাবেই যুক্ত হবে না এবং এমন অভিযানে লজিস্টিক সহায়তাও দেবে না। বর্তমান সংকটের সমাধানে সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম পথ বলে মনে করছে আমিরাত।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমি দেশগুলোর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। যদিও ইউএই-তে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তবুও ইরান ইস্যুতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কূটনৈতিক ভারসাম্যের বার্তা দিল আবুধাবি।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া রোধে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পষ্ট অবস্থান আরব আমিরাতের, ইরানে হামলা করতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি নয়

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার