১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের বিরুদ্ধে মামলা করায় সিরিল রামাফোসাকে সম্মাননা আরব পার্লামেন্টের

কায়রো, ২৪ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে আন্তর্জাতিক পদক প্রদানের ঘোষণা করেছে আরব পার্লামেন্ট। দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করায় দেশটির প্রেসিডেন্টকে এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব ইস্যুতে সমর্থনকারী আন্তর্জাতিক নেতা এবং ব্যক্তিত্বদের দেওয়া সর্বোচ্চ সম্মান হল এই পদক। আরব পার্লামেন্টের স্পিকার আদেল আব্দুল রহমান আল-আসাউমি বলেন,’ বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অবস্থান, বিশেষ করে আইসিজেতে ইসরাইলি দখলদারির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশের সহজ একটি বার্তা এই পুরস্কার।’ আল-আসাউমি দক্ষিণ আফ্রিকার এই মামলাকে সমর্থনকারী দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান। মূল্যবোধ রক্ষায় চাপের কাছে নতি স্বীকার না করে সত্য, ন্যায়বিচার ও মানবতার নীতির পক্ষে দাঁড়িয়ে থাকা স্বাধীন দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগে দেশটি জানায়, ৭ অক্টোবরের ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইল সীমা অতিক্রম করেছে। একইসঙ্গে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে আন্তর্জাতিক আদালতকে আহ্বান জানায় প্রিটোরিয়া। এর পরিপ্রেক্ষিতে গত ১১-১২ জানুয়ারি মামলার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এখনও এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়নি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের বিরুদ্ধে মামলা করায় সিরিল রামাফোসাকে সম্মাননা আরব পার্লামেন্টের

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার