১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইডির ডাক এড়িয়ে প্রচারে গেলেন কেজরিওয়াল

পুবের কলম ওয়েব ডেস্কঃ যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গেলেন না ইডির ডাকে। তার বদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে মধ্যপ্রদেশে প্রচারে গেলেন তিনি। বৃহস্পতিবার আবগারি দূর্নীতি মামলায় ইডির অফিসে ডাকা হয়েছিল কেজরিকে। কিন্তু  পূর্বনির্ধারিত সূচির কথা মাথায় রেখে মধ্যপ্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

হাজিরা দেবেন না বলে ইডির অফিসে দু’পাতার একটি চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সমন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ইডিকে। চিঠিতে তিনি লেখেছেন, তার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে, তা স্পষ্ট করেনি ইডি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির অঙ্গুলি হেলনে তাকে ডাক দেওয়া হয়েছে।

সকাল থেকে ইডির অফিস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কারণ ইডি আধিকারিকরা ধরে রেখেছিলেন কেজরিওয়াল আসছেন।

সূত্রের মতে, নতুন করে আবার কেজরিওয়ালকে সমন পাঠাতে পারে ইডি। আপের পক্ষ থেকে মন্ত্রী অতিশী সহ অন্যান্যরা মনে করছিলেন, ইডির অফিসে গেলেই গ্রেফতার করা হবে কেজরিওয়ালকে। পরবর্তী সমন পাঠানোর পরও যদি কেজরিওয়াল না যান তাহলে ইডি কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার। কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে, তার অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কুর্সী কে সামলেবে, তাও এখনও স্পষ্ট করেনি দল।

উল্লেখ্য, ২০২১ সালে দিল্লির আবগারি নীতিতে পরিবর্তন এনেছিল কেজরির সরকার। নীতিতে পরিবর্তন আনার নামে, অর্থের বিনিময়ে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুযোগ করে দেওয়া হয়েছিল। এতে জড়িত ছিলেন সিসোদিয়া। তাই তাকে গ্রেফতার করা হয়। কেজরিওয়ালও নাকি জানতেন গোটা ঘটনাটা। সেই জন্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। মাস ছয় এক আগেও একই বিষয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির ডাক এড়িয়ে প্রচারে গেলেন কেজরিওয়াল

আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার