নয়াদিল্লি: নতুন রাজস্ব সচিব নিয়োগ করল কেন্দ্র। আইএএস অফিসার অরবিন্দ শ্রীবাস্তবকে নতুন রাজস্ব সচিব নিয়োগ করা হল। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে অরবিন্দ শ্রীবাস্তবকে নতুন রাজস্ব সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১৯৯৪ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার। বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অতিরিক্ত সচিব সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অর্থ মন্ত্রকের পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ শুক্রবার এই আমলা পদে রদবদল করেছে কেন্দ্র। বেসামরিক বিমান পরিবহণ সচিব ভুমলুনমাং ভুয়ালনামকে ব্যয় বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মনোজ গোভিলের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া ১৯৯৪ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার বিবেক আগরওয়ালকে সংস্কৃতি মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি রাজস্ব বিভাগে অতিরিক্ত সচিব পদে রয়েছেন এবং আর্থিক গোয়েন্দা ইউনিট-ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্বও পালন করছেন। মনোজ গোভিলকে মন্ত্রীসভার সচিবালয়ের সমন্বয় সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব নিযুক্ত হলেন আইএএস অফিসার সন্তোষ কুমার সারঙ্গি।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সচিব পর্যায়ে বড়সড় রদবদল কেন্দ্রের, নতুন রাজস্ব সচিব হলেন অরবিন্দ শ্রীবাস্তব
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
- 640
সর্বধিক পাঠিত






























