Press Enter to Search

১৫ মার্চ ২০২৬ রবিবার ৩০ ফাল্গুন ১৪৩২
Live Updates

বিধানসভা নির্বাচন ২০২৬

২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল বাংলায় ভোট, গণনা ৪ মে

Live
পুবের কলম লাইভ শুরু হয়েছে: ১৫ মার্চ ২০২৬, ১৬:০৪
বিধানসভা নির্বাচন ২০২৬
১৬:৫৭

দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভোট

৫ মিনিট আগে

নদিয়া (১৭টি আসন)
করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন)
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, টিটাগড়, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বাসন্তী, কুলতলি।

দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন)
গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রাইদিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম।

কলকাতা (১১টি আসন)
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।

হাওড়া (১৬টি আসন)
বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, ডোমজুড়, জগৎবল্লভপুর, পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর।

হুগলি (১৮টি আসন)
উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

পূর্ব বর্ধমান (১৬টি আসন)
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি

পশ্চিম বর্ধমান (৯টি আসন)
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বরাকর (সালেপুর)

১৬:৪৮

প্রথম দফায় কোথায় কোথায় ভোট

১৪ মিনিট আগে

কোচবিহার (৯টি আসন)
মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ

আলিপুরদুয়ার (৫টি আসন)
কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট

জলপাইগুড়ি (৭টি আসন)
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা

দার্জিলিং ও কালিম্পং (৬টি আসন)
কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া

উত্তর দিনাজপুর (৯টি আসন)
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার

দক্ষিণ দিনাজপুর (৬টি আসন)
কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর

মালদহ (১২টি আসন)
হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর

মুর্শিদাবাদ (২২টি আসন)
ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি

পূর্ব মেদিনীপুর (১৬টি আসন)
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৯টি আসন)
দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, খড়গপুর।

পুরুলিয়া (৯টি আসন)
বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

বাঁকুড়া (১২টি আসন)
শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

১৬:৩৮

৮ আসনে উপনির্বাচন

২৪ মিনিট আগে

গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি আসনে উপনির্বাচন রয়েছে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। ৮ আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

১৬:৩৭

পশ্চিমবঙ্গে ৫ লক্ষ নতুন ভোটার!

২৬ মিনিট আগে

পশ্চিমবঙ্গে নতুন ভোটার (১৮-১৯ বছর বয়সি) রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০-২৯ বছর বয়লি ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন।

১৬:৩২

বাকি ৪ রাজ্যে ১ দফায় ভোট

৩০ মিনিট আগে

অসমে ১ দফায় ভোট। কেরালায় ১ দফায় ভোট। পুদুচেরিতেও ১ দফায় ভোট। তিন জায়গাতেই ৯ এপ্রিল ভোট, ৪ মে গণনা। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ১ দফায় ভোট। গণনা ৪ মে।

১৬:৩১

বাংলায় ২ দফায় ভোট, ৪ মে ফলাফল

৩১ মিনিট আগে

২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল বাংলায় ভোট। ৪ মে গণনা। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট।

 


১৬:২২

অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনাই কমিশনের মূল লক্ষ্য

৪০ মিনিট আগে

অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনাই কমিশনের মূল লক্ষ্য। ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার পাঁচ রাজ্যে। এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে। পরে সাপ্লিমেন্টারি তালিকাও যুক্ত হবে। পাঁচ রাজ্যে মোট বিধানসভা আসন ৮২৪। ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং হবে।

১৬:২০

ভোটার লিস্টে যুক্ত হবের 'বিচারাধীনরা'

৪৩ মিনিট আগে

এসআইআর প্রক্রিয়ায় 'বিচারাধীনরা' ভোটার তালিকায় যুক্ত হবেন। মামলা নিষ্পত্তির পর ধাপে দাপে অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। 

১৬:১৮

৫ রাজ্যে ভোটের জন্য ১৫ লক্ষ ভোটকর্মী

৪৪ মিনিট আগে

প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে ৮ লক্ষ। ভোটের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজার্ভার, ৪০ হাজার গণনাকর্মী,  ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে।

১৬:১৬

পশ্চিমবঙ্গে ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ

৪৭ মিনিট আগে

পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।

১৬:১০

‘বৈধ’ ভোটারের নাম বাদ যাবে না, আশ্বাস জ্ঞানেশের

৫২ মিনিট আগে

ভোট নির্ঘণ্ট ঘোষণা। ঝুলে রইল ৬০ লক্ষ ভোটারের ভাগ্য! বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আশ্বাস জ্ঞানেশের

১৬:০৪

ভোটের নির্ঘণ্ট ঘোষণা, সাংবাদিক বৈঠক শুরু কমিশনের

৫৮ মিনিট আগে

সাংবাদিক বৈঠক শুরু। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কত দফায় ভোট, নজর সকলের।



সর্বমোট ১২ টি আপডেট পাওয়া গেছে