১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কম্বোডিয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০, আহত ৩০

পুবের কলম, ওয়েবডেস্ক: কম্বোডিয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার ভোর রাতে কম্বোডিয়ার পোইপেটে গ্র্যান্ড ডায়ামন্ড সিটি হোটেলের এক তলায় আগুন লাগে। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন লাগার পরেই বহু ব্যক্তিকে প্রাণ বাঁচাতে বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেয়।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

কম্বোডিয়ার স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১ টায় এই ক্যাসিনোতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা।  হোটেলের এখনও বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সকাল অবধি মোট ৫৩ জনকে বিল্ডিং থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। ঘটনার সময় ওই ক্যাসিনোতে প্রায় চারশোজন উপস্থিত ছিলেন।

ট্যুইটারে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে,  গোটা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছেন।  আগুন লাগার মুহূর্তে ক্যাসিনোর মধ্যে বহু বিদেশি উপস্থিত ছিলেন। থাই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রেখেছে। পাশাপাশি আহতদের থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, “কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছে। থাই থেকে দমকলও পাঠানো হয়েছে।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কম্বোডিয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০, আহত ৩০

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার