০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরস্বতী পুজোর  চাঁদা দিতে রাজি না হওয়ায় অটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ বিহারে

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিহারের নওয়াদা জেলার সিরদালা থানা এলাকায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে আহত করেন কিছু দুর্বৃত্ত। পরে মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তিটির নাম রবীন্দ্র রাজবংশী। পেশায় তিনি একজন অটো চালক। তিনি আকবরপুর থানার অন্তর্গত আশা বিগাহার বাসিন্দা।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

এই প্রসঙ্গে নিহতের পরিবার জানায়, মঙ্গলবার মায়ের মৃত্যুর পর রাজবংশী তার পরিবারকে নদীতে স্নান করতে নিয়ে গিয়েছিল। সেই সময় কিছু যুবক এসে চাঁদার জন্য জোরাজুরি করতে থাকে। চাঁদা দিতে রাজি না হওয়ায়, রবীন্দ্রকে সেখান থেকে টেনেহিঁচড়ে অন্যত্রে নিয়ে যায় তারা। তারপর নির্জন স্থানে  নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করে। হাওয়া খারাপ বুঝে চম্পট দেয় ওই যুবকগুলি। তারপর গুরুতর অবস্থায় রাজবংশীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ

আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে হেনস্থা-গণপিটুনি, কর্নাটকে গ্রেফতার চার যুবক
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরস্বতী পুজোর  চাঁদা দিতে রাজি না হওয়ায় অটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ বিহারে

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার